কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ও তৃতীয় ডিভিশনের খেলায় হারজিত ও চতুর্থ ডিভিশনের খেলায় ড্র
কলকাতা, ১৫ জুলাই (হি. স.) : কলকাতা ফুটবল লিগে বুধবার তিনটি ডিভিশনের খেলা। দ্বিতীয় ডিভিশনে মৌরি স্পোর্টিং ক্লাব ৫-০ গোলের ব্যবধানে এদিন গীতা স্পোর্টস আকাদেমি টালিগঞ্জ অগ্রগামীকে হারিয়ে দিয়েছে। এদিকে, তৃতীয় ডিভিশনের খেলায় বালি প্রতিভা ক্লাব ১ গোলে
কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ও তৃতীয় ডিভিশনের খেলায় হারজিত ও চতুর্থ ডিভিশনের খেলায় ড্র


কলকাতা, ১৫ জুলাই (হি. স.) : কলকাতা ফুটবল লিগে বুধবার তিনটি ডিভিশনের খেলা। দ্বিতীয় ডিভিশনে মৌরি স্পোর্টিং ক্লাব ৫-০ গোলের ব্যবধানে এদিন গীতা স্পোর্টস আকাদেমি টালিগঞ্জ অগ্রগামীকে হারিয়ে দিয়েছে। এদিকে, তৃতীয় ডিভিশনের খেলায় বালি প্রতিভা ক্লাব ১ গোলে জিতেছে। আলিপুর স্পোর্টিং ক্লাব হারল। মৈত্রী সঙ্ঘ ২-০ ব্যবধানে জ্যোতির্ময়ী আ্যথলেটিক ক্লাবকে হারিয়েছে। কালীঘাট ক্লাব ৩-১ গোলে জিতেছে। গ্রীয়ার স্পোর্টিং ক্লাব হারল। রাখী সঙ্ঘ হারল ২- ১ গোলের ফারাকে এবং জিতল গীতা স্পোর্টস তালতলা ইনস্টিটিউট। গরলগাছা স্পোর্টিং ক্লাব হারল। ওই খেলায় ১-০ গোলে জিতল এআর নালন্দা বরানগর শিবশঙ্কর স্পোর্টিং ক্লাব। অন্যদিকে, চতুর্থ ডিভিশনের খেলায় একটি ড্র ও একটিতে জয় পরাজয় চূড়ান্ত। কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস ইউ সি ও পাঞ্জাব স্পোর্টস ক্লাব এর খেলা ১-১ গোলে অমীমাংসিত। সিঁথি রাসবিহারী এবিএম ১গোলে জয়ী। হারল পাইকপাড়া স্পোর্টিং ক্লাব।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande