ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, এক দিনেই বিনিয়োগকারীদের পকেটে ৩.৩৭ লক্ষ কোটি টাকা
নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): মাত্র এক দিনের মন্দা কাটিয়ে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ফের সবুজ সঙ্কেতে ফিরল দেশের শেয়ার বাজার। বুধবার উত্থান-পতনের টানটান উত্তেজনা পার করে শেষ পর্যন্ত স্বাভাবিক ছন্দে বন্ধ হল বিএসই সেনসেক্স এবং এনএসই নিফটি। দিনের শেষে
শেয়ার বাজার (ফাইল ফটো)


নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): মাত্র এক দিনের মন্দা কাটিয়ে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ফের সবুজ সঙ্কেতে ফিরল দেশের শেয়ার বাজার। বুধবার উত্থান-পতনের টানটান উত্তেজনা পার করে শেষ পর্যন্ত স্বাভাবিক ছন্দে বন্ধ হল বিএসই সেনসেক্স এবং এনএসই নিফটি। দিনের শেষে সেনসেক্স ০.১৭ শতাংশ এবং নিফটি ০.১১ শতাংশ বৃদ্ধি পেয়ে বন্ধ হয়েছে। বাজার চাঙ্গা হতেই এদিন বিনিয়োগকারীদের পকেটে ঢুকেছে প্রায় ৩.৩৭ লক্ষ কোটি টাকা।এদিন সকালে বিএসই-র সূচক সেনসেক্স ১৩৭.৮২ পয়েন্টের ইতিবাচক গতি নিয়ে ৭৭,১৯২.৭৬ পয়েন্টের স্তরে খোলে। বাজার খোলার পর থেকেই লগ্নিকারীদের শেয়ার কেনার হিড়িক পড়ে যায়, যার জেরে এক সময় সেনসেক্স ৫৯১.৩৩ পয়েন্ট লাফিয়ে ৭৭,৬৪৬.২৭ পয়েন্টে পৌঁছে যায়। তবে দুপুর ১টা নাগাদ বাজারে আকস্মিক মুনাফা তোলার চাপ তৈরি হওয়ায় সূচকটি এক ধাক্কায় ৬৬৩.৪৫ পয়েন্ট পড়ে গিয়ে ৭৬,৯৮২.৮২ পয়েন্টের লাল সঙ্কেতে নেমে আসে। যদিও শেষ লগ্নে ফের ঘুরে দাঁড়িয়ে এবং সর্বনিম্ন স্তর থেকে ২০২.৬১ পয়েন্ট রিকভার করে শেষ পর্যন্ত১৩০.৪৯ পয়েন্ট বৃদ্ধির দরুণ ৭৭,১৮৫.৪৩ পয়েন্টের স্তরে থিতু হয় সেনসেক্স।সেনসেক্সের মতোই এনএসই-র নিফটিও আজ ৩৩.৮০ পয়েন্টের লাফ দিয়ে ২৪,০৮৫.৮৫ পয়েন্টের স্তরে ট্রেডিং শুরু করে। দিনের প্রথমার্ধে শেয়ার কেনার গতি থাকায় এক সময়ে তা ১৬৮.৩০ পয়েন্টের উর্ধ্বগতি নিয়ে ২৪,২২০.৩৫ পয়েন্টে পৌঁছায়। কিন্তু দুপুর ১টার পর আচমকা বিক্রির চাপে নিফটিও ২০৯.৮০ পয়েন্ট নীচে নেমে ২৪,০১০.৫৫ পয়েন্টের ঘরে চলে যায়। পরে অবশ্য ক্রেতাদের সক্রিয়তায় ক্ষতি সামলে নিয়ে শেষ পর্যন্ত ২৬.৪৫ পয়েন্টের নামমাত্র উত্থান সহ ২৪,০৭৮.৫০ পয়েন্টের স্তরে বন্ধ হয় নিফটি।আজ বাজার জুড়ে মূলত ব্যাংকিং, ফার্মা এবং ক্যাপিটাল গুডস খাতের শেয়ারে ব্যাপক কেনাবেচা লক্ষ্য করা গেছে। এছাড়া কনজিউমার ডিউরেবলস, অয়েল অ্যান্ড গ্যাস এবং অটোমোবাইল সূচকও সবুজ সঙ্কেতে বন্ধ হয়েছে। তবে মেটাল, পিএসইউ, এফএমসিজি এবং আইটি খাতের শেয়ারগুলিতে আজ বিক্রির চাপ ছিল। ব্রডার মার্কেটে ভালো সাড়ার কারণে নিফটি মিডক্যাপ সূচক ০.২৮ শতাংশ এবং স্মলক্যাপ সূচক ০.৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।শেয়ার বাজারের এই চাঙ্গা ভাবের জেরে লগ্নিকারীদের মোট সম্পত্তির পরিমাণ এক লাফে অনেকটাই বেড়ে গেছে। বিএসই-তে নথিভুক্ত সংস্থাগুলির মোট বাজার মূলধন গতকালের ৪৭৯.০৩ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে আজ প্রায় ৪৮২.৪০ লক্ষ কোটি টাকায় (সাময়িক) পৌঁছেছে। অর্থাৎ আজ এক দিনেই বিনিয়োগকারীদের প্রায় ৩.৩৭ লক্ষ কোটি টাকা মুনাফা হয়েছে।আজ বিএসই-তে সক্রিয়ভাবে লেনদেন হওয়া ৪,৪৪২টি শেয়ারের মধ্যে ২,২৯৭টি লাভজনক এবং ১,৯৭৪টি পতনের মুখ দেখেছে। অপরিবর্তিত ছিল ১৭১টি শেয়ার। অন্যদিকে নিফটির ৫০টি শেয়ারের মধ্যে ২৫টি লাভের ও ২৫টি ক্ষতির মুখোমুখি হয়েছে। আজ বাজারে লাভের তালিকায় প্রথম সারিতে ছিল ইটারনাল (৩.০২%), আলট্রাটেক সিমেন্ট (২.৭৫%), এইচডিএফসি লাইফ (২.৪৪%), শ্রীরাম ফাইন্যান্স (১.৯৬%) এবং আইশার মোটরস (১.৭২%)। পতনের তালিকায় ছিল পাওয়ার গ্রিড (১.৯০%), হিন্দালকো (১.৯০%), লার্সেন অ্যান্ড টুব্রো (১.৬৮%), জেএসডব্লিউ স্টিল (১.৬৭%) এবং টাটা স্টিল (১.৬০%)।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande