রামায়ণ চলচ্চিত্রের ট্রেলারের অনুমোদন দিয়েছে সিবিএফসি
মুম্বই,১৬ জুলাই (হি. স.): রণবীর কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত পৌরাণিক চলচ্চিত্র রামায়ণ: পার্ট ১ নিয়ে দর্শকদের উত্তেজনা বেড়েই চলেছে। নিতেশ তিওয়ারি পরিচালিত এবং নমিত মালহোত্রা প্রযোজিত এই মেগা-বাজেট চলচ্চিত্রটির ট্রেলার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার
রামায়ণ চলচ্চিত্রের ট্রেলারের অনুমোদন দিয়েছে সিবিএফসি


মুম্বই,১৬ জুলাই (হি. স.): রণবীর কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত পৌরাণিক চলচ্চিত্র রামায়ণ: পার্ট ১ নিয়ে দর্শকদের উত্তেজনা বেড়েই চলেছে। নিতেশ তিওয়ারি পরিচালিত এবং নমিত মালহোত্রা প্রযোজিত এই মেগা-বাজেট চলচ্চিত্রটির ট্রেলার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ( সিবিএফসি)-এর অনুমোদন পেয়েছে। ট্রেলারটি এখন ২৪ জুলাই, ২০২৬-এ মুক্তি পাবে।

বৃহস্পতিবার জানা গেছে, সিবিএফসি ট্রেলারটিকে একটি ইউ সার্টিফিকেট দিয়েছে। বোর্ডের ওয়েবসাইট অনুসারে, ট্রেলারটির একটি সংস্করণ ৪ মিনিট ১৫ সেকেন্ড দীর্ঘ, এবং অন্যটি ৪ মিনিট দীর্ঘ। উভয় ট্রেলারেরই শিরোনাম রামায়ণ ৩ডি। ডিজিটাল এবং প্রেক্ষাগৃহে কোন সংস্করণটি মুক্তি পায়, তা দেখা আকর্ষণীয় হবে। সাধারণ চলচ্চিত্রের ট্রেলারের তুলনায় এর দীর্ঘ সময়কাল দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। চলচ্চিত্রটি প্রথম টিজার গত বছর ৩ জুলাই মুক্তি পেয়েছিল, আর এই বছর হনুমান জয়ন্তীতে দ্বিতীয় টিজারটি মুক্তি পায়। যেখানে ভগবান শ্রীরাম রূপে রণবীর কাপুরের প্রথম ঝলক দেখা যায়। দর্শকরা এখন চলচ্চিত্রটির ট্রেলারের জন্য অপেক্ষা করছেন। যা থেকে চলচ্চিত্রটির গল্প এবং জাঁকজমকের একটি বিস্তারিত আভাস পাওয়া যাবে।

২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে রামায়ণ: পার্ট ১ চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, তাঁর সঙ্গে রয়েছেন সাই পল্লবী, যশ, সানি দেওল, রবি দুবে এবং অরুণ গোভিল। এই বৃহৎ বাজেটের প্রযোজনাটিকে ভারতীয় সিনেমার অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে বিবেচনা

করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande