ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও কেএপিএল-এর এমডি
নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): বেঙ্গালুরু ভিত্তিক সংস্থা কর্ণাটক অ্যান্টিবায়োটিকস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড (কেএপিএল)-এর এমডি অনুরাগ দনায়ককে গ্রেফতার করেছে সিবিআই| বুধবার ৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে তাঁকে পাকড়াও করেন কেন্দ্রীয় তদ
সিবিআই


নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): বেঙ্গালুরু ভিত্তিক সংস্থা কর্ণাটক অ্যান্টিবায়োটিকস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড (কেএপিএল)-এর এমডি অনুরাগ দনায়ককে গ্রেফতার করেছে সিবিআই| বুধবার ৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে তাঁকে পাকড়াও করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা| বৃহস্পতিবার সিবিআই সূত্রে জানা গেছে, দনায়ক ভোপালের একটি অনুমোদিত সংস্থার কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকার ঘুষ চেয়েছিলেন। নয়ডায় ৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়|

গ্রেফতারির পর সিবিআই আধিকারিকরা দনায়কের বেঙ্গালুরু, নয়ডা এবং জব্বলপুরের বাসস্থান ও কার্যালয়ে তল্লাশি অভিযান চালায়। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ৭৫ লক্ষ টাকা নগদ, ৪ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা, প্রায় ৮৬ লক্ষ টাকা মূল্যের ৬৯৭ গ্রাম সোনার গয়না ও কয়েন এবং একটি ফ্ল্যাটের সম্পত্তির নথি। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে সিবিআই সূত্রে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande