ধামাল ৪: ষষ্ঠ দিনের আয় ৮৯.৭৫ কোটি টাকা
মুম্বই, ১৬ জুলাই (হি. স.): অজয় দেবগন, রিতেশ দেশমুখ এবং আরশাদ ওয়ারসি অভিনীত কমেডি চলচ্চিত্র ধামাল ৪ বক্স অফিসে তার দাপট অব্যাহত রেখেছে। ইন্দ্র কুমার পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তির ষষ্ঠ দিনে ৮৯.৭৫ কোটি টাকা আয় করেছে। দৈনিক আয়ে সামান্য হ্রাস সত্ত
ধামাল ৪: ষষ্ঠ দিনের আয় ৮৯.৭৫ কোটি টাকা


মুম্বই, ১৬ জুলাই (হি. স.): অজয় দেবগন, রিতেশ দেশমুখ এবং আরশাদ ওয়ারসি অভিনীত কমেডি চলচ্চিত্র ধামাল ৪ বক্স অফিসে তার দাপট অব্যাহত রেখেছে। ইন্দ্র কুমার পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তির ষষ্ঠ দিনে ৮৯.৭৫ কোটি টাকা আয় করেছে। দৈনিক আয়ে সামান্য হ্রাস সত্ত্বেও, এটি স্থিরভাবে ১০০ কোটি টাকার ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে এবং দেশীয় বক্স অফিসে নিজের শক্তিশালী অবস্থান বজায় রাখছে।

বৃহস্পতিবার বক্স অফিস সূত্রে জানা গেছে, মুক্তির ষষ্ঠ দিনে ,বুধবার চলচ্চিত্রটি ৬.৫০ কোটি টাকা আয় করেছে। এর আগে, এটি পঞ্চম দিনে ৯.৫০ কোটি টাকা এবং চতুর্থ দিনে ৮.৭৫ কোটি টাকা আয় করেছিল। সিনেমাটি বিদেশে ষষ্ঠ দিনে ১.২৫ কোটি টাকা আয় করে, যার ফলে এর বিশ্বব্যাপী মোট আয় দাঁড়ায় ১২৪.৩৬ কোটি টাকা

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande