
নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): বৃহস্পতিবার লখনউ ও আশেপাশের ১৩টি জায়গায় তল্লাশি অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সন্ত্রাসবাদে অর্থ সাহায্য এবং অবৈধ অনুপ্রবেশ চক্রের সঙ্গে জড়িত একটি মামলায় এই অভিযান বলে জানা গেছে। অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ), ২০০২-এর আওতায় এই অভিযান। তল্লাশিতে ডিজিটাল রেকর্ড, ব্যাঙ্ক লেনদেন ও অন্যান্য বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে ইডি।
উল্লেখ্য, এই মামলাটি ২০২৪ সালে দায়ের হয়। অভিযোগ, একটি সংগঠিত চক্র রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও জাল পরিচয়পত্র তৈরি করে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসের ব্যবস্থা করার কাজ করছিল। ইডি-র তদন্তে উঠে আসে, কিছু দাতব্য সংস্থা বিপুল পরিমাণ বিদেশি অনুদান পাচ্ছিল। সেই অর্থ বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এমনকি ভুয়ো অ্যাকাউন্ট এর মাধ্যমে অবৈধ কার্যকলাপে ব্যবহার করা হচ্ছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির অনুমান, সেই অর্থের একাংশ সন্দেহভাজনদের কাছে এই পৌঁছে দেওয়া হচ্ছিল।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ