সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের আবেদন কেসি বেনুগোপালের, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় কংগ্রেস
নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে অনশনরত পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষিতে তাঁকে অনশন প্রত্যাহারের আবেদন জানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল। তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করে
সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের আবেদন কেসি বেনুগোপালের, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় কংগ্রেস


নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে অনশনরত পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষিতে তাঁকে অনশন প্রত্যাহারের আবেদন জানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল। তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে কংগ্রেসের আন্দোলন অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্স-এ বেনুগোপাল লেখেন, গত ১৯ দিন ধরে শিক্ষাব্যবস্থায় অনিয়ম এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে অনশন করছেন সোনম ওয়াংচুক। তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অনশন প্রত্যাহারের আবেদন জানানো হলেও, তিনি যে বিষয়গুলি তুলে ধরেছেন সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কংগ্রেসও সেই উদ্বেগের সঙ্গে একমত।

বেনুগোপালের দাবি, গত দেড় মাস ধরে কংগ্রেসও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আসছে। পরীক্ষা ব্যবস্থা ভেঙে পড়া, শিক্ষাক্ষেত্রে অনিয়ম এবং সরকারের জবাবদিহির অভাব নিয়ে যে ক্ষোভ ওয়াংচুক প্রকাশ করেছেন, তা দেশের বহু মানুষেরই উদ্বেগের বিষয়।

তিনি আরও বলেন, ওয়াংচুকের উত্থাপিত দাবিগুলি শুধু তাঁর ব্যক্তিগত অবস্থান নয়, বিরোধী দলগুলিরও অভিন্ন দাবি। তাই কংগ্রেস সংসদ ও রাজপথ—দুই ক্ষেত্রেই এই ইস্যুতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব থাকবে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি জারি রাখবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande