বাদল অধিবেশনের আগে শুক্রবার এনডিএ-র গুরুত্বপূর্ণ বৈঠক
নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): আগামী ২০ জুলাই থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনকে সামনে রেখে শুক্রবার জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-র শরিক দলগুলির শীর্ষ নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অধিবেশন চলাকালীন সরকারের কৌশল, আইন প্রণ
বর্ষাকালীন অধিবেশনের আগে শুক্রবার এনডিএর গুরুত্বপূর্ণ বৈঠক


নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): আগামী ২০ জুলাই থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনকে সামনে রেখে শুক্রবার জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-র শরিক দলগুলির শীর্ষ নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অধিবেশন চলাকালীন সরকারের কৌশল, আইন প্রণয়নের অগ্রাধিকার এবং বিরোধীদের মোকাবিলার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্রের খবর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে তাঁর সভাপতিত্বে এই বৈঠক হবে। অধিবেশনে সরকারের এজেন্ডা চূড়ান্ত করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল সংসদে পেশ ও তা পাশ করানোর কৌশলও নির্ধারণ করা হবে।

বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, আইন ও বিচার প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) অর্জুনরাম মেঘওয়াল, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে. রামমোহন নাইডু -সহ এনডিএ-র একাধিক শরিক দলের নেতা ও কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত থাকবেন।

আগামী ২০ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত চলবে সংসদের বাদল অধিবেশন। এই সময় সরকারের আইন প্রণয়নের কর্মসূচি, সংসদের নির্বিঘ্ন পরিচালনা, বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয় এবং বিরোধীদের সম্ভাব্য ইস্যুর মোকাবিলায় কী কৌশল নেওয়া হবে, তা নিয়েই মূলত আলোচনা হবে শুক্রবারের বৈঠকে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande