(আপডেট) পুরীর রথযাত্রার সময় মৃত্যু এক ভক্তের, আহত বহু; শোকপ্রকাশ নবীন পট্টনায়েকের
ভুবনেশ্বর, ১৬ জুলাই (হি.স.): বৃহস্পতিবার পুরীতে রথযাত্রার সময় পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। ব্যাপক ভিড়ের চাপে কার্যত পিষে যান বহু পুণ্যার্থী। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ওড়িশা বিধানসভার বিরোধী দলনেতা নবীন পট্টনায়েক। তিনি এই ঘটনাকে অত্
(আপডেট) পুরীর রথযাত্রার সময় মৃত্যু এক ভক্তের, আহত বহু; শোকপ্রকাশ নবীন পট্টনায়েকের


ভুবনেশ্বর, ১৬ জুলাই (হি.স.): বৃহস্পতিবার পুরীতে রথযাত্রার সময় পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। ব্যাপক ভিড়ের চাপে কার্যত পিষে যান বহু পুণ্যার্থী। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ওড়িশা বিধানসভার বিরোধী দলনেতা নবীন পট্টনায়েক।

তিনি এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলেছেন এবং মৃতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিন নবীন পট্টনায়ক বলেন, রথযাত্রায় একজন ভক্তের মৃত্যুর খবরে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেছেন এবং দুর্ঘটনায় আহত পুণ্যার্থীদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি এও জানিয়েছেন, এই শোকের সময়ে বিজু জনতা দলের কর্মীরা প্রয়োজনে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করবেন। তিনি আহতদের এবং তাঁদের পরিজনদের সাহায্য করার জন্য দলের কর্মীদের কাছে আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার পুরীতে জগন্নাথ-বলরাম-শুভদ্রার রথের রশিতে টান দেওয়ার উদ্দেশ্যে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেতেই বিপত্তি ঘটে। ভক্তদের মধ্যে ঠেলাঠেলিতে হুড়মুড়িয়ে পড়ে যান অনেকে। ব্যাপক ভিড়ের চাপে কার্যত পিষে যান বহু পুণ্যার্থী। পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়। ওড়িশার স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অসুস্থ বহু পুণ্যার্থীই হাসপাতালে চিকিৎসাধীন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande