
রায়পুর, ১৬ জুলাই (হি. স): ছত্তিশগড়ের রায়পুর জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ছত্তিশগড়ের দুর্গ-রায়পুর জাতীয় মহাসড়ক-৫৩-এ ঘটনাটি ঘটেছে । রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে একটি স্কুটারের ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। এবং একজন শিশু গুরুতর আহত হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম অমৃতা নির্মলকর (২৮)। তিনি ভিলাই-৩ এর বাসিন্দা। লক্ষ্মী নির্মলকর (২৬), ইয়াসনা(৭) এবং ডালি(৪)। আহতের নাম ভবেশ (৮)। দুর্ঘটনাটি বৃহস্পতিবার সকালে দুর্গ-রায়পুরগামী লেনে ঘটেছে। স্কুটারটিতে শিশুসহ পাঁচজন আরোহী ছিলেন। স্কুটারটি অক্সিজেন সিলিন্ডার বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশ আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় । পুলিশ ট্রাক্টর এবং স্কুটারটি বাজেয়াপ্ত করে।পুলিশ ট্রাক্টর চালক যাদবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন