অন্ধ্রপ্রদেশে ২০ দিনে ১২ জনের কোভিড সংক্রমণ, মৃত্যু ৪ জনের
অমরাবতী, ১৭ জুলাই (হি.স.): গত প্রায় ২০ দিনে অন্ধ্রপ্রদেশে নতুন করে ১২ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। তবে রাজ্যের স্বাস্থ্য দফতরের দাবি, মৃত সকলেই আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির সমস্যা-সহ
অন্ধ্রপ্রদেশে ২০ দিনে ১২ জনের কোভিড সংক্রমণ, মৃত্যু ৪ জনের


অমরাবতী, ১৭ জুলাই (হি.স.): গত প্রায় ২০ দিনে অন্ধ্রপ্রদেশে নতুন করে ১২ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। তবে রাজ্যের স্বাস্থ্য দফতরের দাবি, মৃত সকলেই আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির সমস্যা-সহ একাধিক গুরুতর অসুস্থতায় ভুগছিলেন।

শুক্রবার রাজ্যের স্বাস্থ্যসচিব জি. বীরপান্ডিয়ান জানান, মৃতদের মধ্যে তিনজন কড়াপা জেলার এবং একজন কাকিনাডার বাসিন্দা। তাঁদের প্রত্যেকেরই একাধিক সহ-রোগ (কমরবিডিটি) ছিল। চলতি বছরের ২৬ জুন কড়াপা জেলায় প্রথম কোভিড সংক্রমণের ঘটনা ধরা পড়ে। এরপর সবচেয়ে বেশি আটটি সংক্রমণের ঘটনাও সেখানেই নথিভুক্ত হয়েছে। এছাড়া গুন্টুর জেলার মঙ্গলগিরিতে দু'জন এবং বিশাখাপত্তনম ও কাকিনাডায় একজন করে আক্রান্তের সন্ধান মিলেছে।

স্বাস্থ্যসচিব স্পষ্ট করেছেন, এটি কোনও ক্লাস্টার সংক্রমণ নয়। আক্রান্তরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে এসেছেন এবং তাদের মধ্যে পারস্পরিক সংযোগের কোনও প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। ২৬ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে মোট ৬৭ জনের কোভিড পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে দেশজুড়ে মোট ৩৩৯টি নতুন কোভিড সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে কেরলমে সর্বাধিক ১১৫টি, কর্নাটকে ৬৪টি, মহারাষ্ট্রে ৪৩টি, তামিলনাড়ুতে ৩৯টি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৮টি, দিল্লিতে ১৮টি এবং রাজস্থানে ১২টি সংক্রমণের ঘটনা ধরা পড়েছে।

ন্যাশনাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) কোভিড টাস্ক ফোর্সের সহ-সভাপতি রাজীব জয়দেবন জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তাঁর মতে, কোভিড-১৯-সহ বিভিন্ন শ্বাসযন্ত্রের ভাইরাস নির্দিষ্ট চক্র মেনেই ছড়ায় এবং সময়ের সঙ্গে নিজেদের পরিবর্তিত করে প্রতিরোধ ক্ষমতাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande