
জম্মু, ১৭ জুলাই (হি.স.): কঠোর নিরাপত্তার মধ্যে শুক্রবার অমরনাথ তীর্থের উদ্দেশ্যে রওনা হয়েছেন ৪,৬০০-এরও বেশি তীর্থযাত্রী। পুণ্যার্থীদের ১৬-তম দলটি শুক্রবার ভোররাতে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে রওনা হয়। মোট ৪,৬৪০ জন তীর্থযাত্রী ১৭১টি গাড়িতে করে বালতাল ও পহেলগামের উদ্দেশ্যে রওনা হন।
এর মধ্যে ১,৬২৬ জন তীর্থযাত্রী ৬৬টি গাড়িতে করে বালতাল রুটের দিকে এবং ৩,০১৪ জন তীর্থযাত্রী ১০৫টি গাড়িতে করে পহেলগাম রুটের দিকে যাত্রা করেন। বালতালগামী কনভয়টি ভোররাত ২.৪২ মিনিটে এবং পহেলগামগামী কনভয়টি ভোররাত ৩.১১ মিনিটে রওনা হয়। এই দলে ৩,৪৪৮ জন পুরুষ ও ১,০৭৫ জন মহিলা তীর্থযাত্রী রয়েছেন, এছাড়াও পাঁচজন শিশু, ৮৯ জন সাধু এবং ২৩ জন সাধ্বী রয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ