দিল্লির নতুন কমিশনার হলেন অনুরাগ কুমার
নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): বরিষ্ঠ আইপিএস অনুরাগ কুমারকে দিল্লির নতুন পুলিশ কমিশনার পদে নিযুক্ত করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক| তাঁর এই নিয়োগের বিষয়ে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে| তাতে বলা হয়েছে, কার্যভার গ্রহণের দিন থেকে তাঁর এই নি
প্রতীকী ছবি


নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): বরিষ্ঠ আইপিএস অনুরাগ কুমারকে দিল্লির নতুন পুলিশ কমিশনার পদে নিযুক্ত করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক| তাঁর এই নিয়োগের বিষয়ে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে| তাতে বলা হয়েছে, কার্যভার গ্রহণের দিন থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে| স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গেছে, বর্তমান পুলিশ কমিশনার সতীশ গোলচার স্থলাভিষিক্ত হবেন ১৯৯৪ ব্যাচের এজিএমইউটি ক্যাডারের বরিষ্ঠ আইপিএস অনুরাগ কুমার|

উল্লেখ্য, দিল্লি পুলিশের শীর্ষ পদে এই রদবদলকে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনুরাগ কুমারকে এমন এক সময়ে দেশের জাতীয় রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব অর্পণ করা হলো, যখন সাইবার অপরাধ, মাদক পাচার, নারীদের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনার মতো চ্যালেঞ্জগুলো ক্রমাগত বাড়ছে। দিল্লির পুলিশ মহল মনে করছে অভিজ্ঞ আইপিএস অনুরাগ কুমার দক্ষ হাতে সামলাবেন এই দায়িত্বভার|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande