
আহমেদাবাদ, ১৭ জুলাই (হি.স.): নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত আরও ৫ সন্দেহভাজনকে গ্রেফতার করলো গুজরাট এটিএস। গুজরাটের বিভিন্ন জেলা থেকে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত আরও পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে শুক্রবার এটিএস জানিয়েছে।
ধৃতরা হল- বিলাল আবিদ শেরা, মহম্মদ আইয়ুব কাদিওয়াল ওরফে মহম্মদ খাদিয়াসান, মহম্মদ শফি মুখী ওরফে শফি চাপি, মহম্মদ হাসান কারাদিয়া ওরফে হাসান হায়দারপুরি এবং মহম্মদ আইয়ুব সুনাসারা ওরফে মহম্মদ খালি। এটিএস জানিয়েছে, ধৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য। এই পাঁচজনকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল গুজরাট এটিএস। ধৃতদের আপাতত জেরা করছেন এটিএস-এর আধিকারিকরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ