হিমাচলে আধুনিক বিদ্যুৎ পরিবহণ প্রকল্পে বরাত পেল লেজার পাওয়ার অ্যান্ড ইনফ্রা
কলকাতা, ১৭ জুলাই (হি. স.) বিদ্যুৎ পরিবহণ পরিকাঠামো আধুনিকীকরণের লক্ষ্যে হিমাচল প্রদেশ স্টেট ইলেকট্রিসিটি বোর্ড লিমিটেড (এইচপিএসইবিএল)-এর কাছ থেকে প্রায় ৪.১৫ কোটি টাকার টার্নকি রিকন্ডাক্টরিং প্রকল্পের বরাত পেল লেজার পাওয়ার অ্যান্ড ইনফ্রা লিমিটেড।
হিমাচল প্রদেশে নতুন বরাত


কলকাতা, ১৭ জুলাই (হি. স.) বিদ্যুৎ পরিবহণ পরিকাঠামো আধুনিকীকরণের লক্ষ্যে হিমাচল প্রদেশ স্টেট ইলেকট্রিসিটি বোর্ড লিমিটেড (এইচপিএসইবিএল)-এর কাছ থেকে প্রায় ৪.১৫ কোটি টাকার টার্নকি রিকন্ডাক্টরিং প্রকল্পের বরাত পেল লেজার পাওয়ার অ্যান্ড ইনফ্রা লিমিটেড। সংস্থার তরফে জানানো হয়েছে, এই প্রকল্পে প্রচলিত বিদ্যুৎবাহী তারের পরিবর্তে ব্যবহার করা হবে উচ্চ তাপমাত্রা সহনশীল ও কম ঝুলে পড়া (এইচটিএলএস) প্রযুক্তিনির্ভর অ্যালুমিনিয়াম এনক্যাপসুলেটেড কার্বন কোর কন্ডাক্টর (এইসিসি), যা বিদ্যমান টাওয়ার পরিকাঠামো ব্যবহার করেই বিদ্যুৎ পরিবহণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম।২০২৫ সালে মার্কিন সংস্থা টিএস কন্ডাক্টরের সঙ্গে প্রযুক্তিগত অংশীদারিত্বের পরে এটিই লেজারের প্রথম বাণিজ্যিক প্রকল্প। সংস্থার দাবি, টিএস কন্ডাক্টরের মালিকানাধীন এই প্রযুক্তির ভারতে এটিই সম্ভবতঃ প্রথম বাণিজ্যিক প্রয়োগ। লেজার পাওয়ার অ্যান্ড ইনফ্রার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর দীপক গোয়েলের কথায়, বাড়তে থাকা বিদ্যুতের চাহিদা মেটাতে এবং নতুন ট্রান্সমিশন করিডর তৈরি না করেই গ্রিডের ক্ষমতা বাড়াতে রিকন্ডাক্টরিং গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সংস্থা ইতিমধ্যেই ৬৬ কেভি বা তার বেশি ক্ষমতার ১৮টি ট্রান্সমিশন ইপিসি প্রকল্পে দরপত্র জমা দিয়েছে বলেও জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande