আমি নারী পুস্তক প্রকাশ অনুষ্ঠান প্রেস ক্লাব কলকাতায়
কলকাতা, ১৭ জুলাই (হি. স.) : কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল সাহিত্যিক অনীশ কাঞ্জিলালের নতুন গ্রন্থ ‘আমি নারী’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বর্তমান শেরিফ ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। এছাড়াও সাহিত্য,
পুস্তক প্রকাশ অনুষ্ঠানে প্রেস ক্লাব কলকাতায়


কলকাতা, ১৭ জুলাই (হি. স.) : কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল সাহিত্যিক অনীশ কাঞ্জিলালের নতুন গ্রন্থ ‘আমি নারী’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বর্তমান শেরিফ ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। এছাড়াও সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজন এবং বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি ও পাঠক অনুষ্ঠানে যোগ দেন। উল্লেখ্য, শুক্রবার অনুষ্ঠানের সূচনায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে গ্রন্থের বিষয়বস্তু, রচনার প্রেক্ষাপট এবং লেখক অনীশ কাঞ্জিলালের সাহিত্যচর্চার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়েছে। এদিনের অনাড়ম্বর অনুষ্ঠানে নিজের বক্তব্যেই অনীশ কাঞ্জিলাল জানান, সমাজে নারীর অবস্থান, আত্মপরিচয়, সংগ্রাম এবং মানবিক মূল্যবোধের নানা দিককে সামনে রেখেই ‘আমি নারী’ রচিত হয়েছে। তাঁর কথায়, সমকালীন সমাজ ও সাহিত্যকে নতুন দৃষ্টিতে ভাবতে উদ্বুদ্ধ করাই এই গ্রন্থ রচনার অন্যতম উদ্দেশ্য।

প্রধান অতিথি গৌতম ঘোষ সাহিত্য, সমাজ ও সংস্কৃতির পারস্পরিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, সময়ের প্রেক্ষাপটে নারী-ভাবনা নিয়ে এমন বিষয়ভিত্তিক গ্রন্থ বিশেষ তাৎপর্য বহন করে। তিনি ‘আমি নারী’-র বিষয়বস্তু ও লেখকের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং সমকালীন বাংলা সাহিত্যে এ ধরনের চিন্তাপ্রসূত রচনার প্রয়োজনীয়তার উপর জোর দেন। অনুষ্ঠানের শেষপর্বে গৌতম ঘোষ আনুষ্ঠানিক ভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। উপস্থিত পাঠক ও অতিথিদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande