গ্যাংস্টার নীতীশ কৌশলকে গ্রেফতার করলো এফবিআই
নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): পঞ্জাবের ভগবানপুরিয়া গ্যাংয়ের সদস্য গ্যাংস্টার নীতীশ কৌশলকে আমেরিকার ভারমন্ট থেকে গ্রেফতার করেছে এফবিআই। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন তদন্তকারী সংস্থা। আন্তর্জাতিক অপরাধচক্রের ১৫ জন সদস্যকে ‘অপারেশন হার্ড বল’
গ্যাংস্টার নীতীশ কৌশলকে গ্রেফতার করলো এফবিআই


নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): পঞ্জাবের ভগবানপুরিয়া গ্যাংয়ের সদস্য গ্যাংস্টার নীতীশ কৌশলকে আমেরিকার ভারমন্ট থেকে গ্রেফতার করেছে এফবিআই। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন তদন্তকারী সংস্থা। আন্তর্জাতিক অপরাধচক্রের ১৫ জন সদস্যকে ‘অপারেশন হার্ড বল’ অভিযানে আমেরিকা থেকে গ্রেফতার করার কয়েক সপ্তাহের মধ্যেই এবার গ্রেফতার নীতীশ কৌশল। চলতি সপ্তাহেই তাঁকে মোস্ট ওয়ান্টেড বলে ঘোষণা করেছিল এফবিআই।

পঞ্জাব ভিত্তিক ‘ভগবানপুরিয়া গ্যাং’-এর সহযোগী হিসাবে কাজ করার অপরাধে ভারমন্ট থেকে আমেরিকার গোয়েন্দা সংস্থা গ্রেফতার করেছে নীতীশকে। ভগবানপুরিয়া এবং আর দুটি সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মোট ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন আমেরিকার কর্তৃপক্ষ। ইতিমধ্যে অনেকে গ্রেফতারও হয়েছে। কিন্তু ওই ৩৪ জনের মধ্যে মোট ১১ জন নিখোঁজ ছিল। তাদের মধ্যে একজন হল নীতীশ। হত্যা, মাদক পাচার-সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande