সোনমের সঙ্গে দেখা করলেন পবন খেরা, পাশে থাকার আশ্বাস কংগ্রেস নেতার
নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): অনশনের ২০-তম দিনেও মনের জোর অটুট সোনম ওয়াংচুকের। ধীরে ধীরে শরীর দুর্বল হচ্ছে, তবুও মনের জোর একটুও কমেনি। শুক্রবার সকালেও দিল্লির যন্তর মন্তরে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। এদিন অনশনরত সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করেন
সোনমের সঙ্গে দেখা করলেন পবন খেরা, পাশে থাকার আশ্বাস কংগ্রেস নেতার


নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): অনশনের ২০-তম দিনেও মনের জোর অটুট সোনম ওয়াংচুকের। ধীরে ধীরে শরীর দুর্বল হচ্ছে, তবুও মনের জোর একটুও কমেনি। শুক্রবার সকালেও দিল্লির যন্তর মন্তরে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। এদিন অনশনরত সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা পবন খেরা। পাশে থাকার আশ্বাস দেন তিনি।

পবন খেরা অনশনকারীদের প্রতি সংহতি প্রকাশ করেন, তাদের দাবির প্রতি কংগ্রেসের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি এই ইস্যুতে কেন্দ্রের সমালোচনা করে বলেন, অনশনকারীদের দাবিগুলি শোনা উচিত। উল্লেখ্য, টানা ২০-দিন ধরে ধরে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম। প্রথম দিকে আমজনতার তেমন উৎসাহ না থাকলেও গত কয়েক দিনে ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়াতে শুরু করেছে। প্রতিদিনই ভিড়ও বাড়ছে যন্তর মন্তরে। ওয়াংচুকের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলের নেতা-সাংসদেরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande