‘রামরক্ষা’ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য মোহন ভাগবতকে আমন্ত্রণ রাউতের
মুম্বই, ১৭ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের নাগপুরে শনিবার, ১৮ জুলাই ''রামরক্ষা'' কর্মসূচির আয়োজন করছে উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সরসঙ্ঘচালক মোহন ভাগবতকে আমন্ত্রণ জানিয়েছেন উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত। মোহন ভাগ
‘রামরক্ষা’ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য মোহন ভাগবতকে আমন্ত্রণ রাউতের


মুম্বই, ১৭ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের নাগপুরে শনিবার, ১৮ জুলাই 'রামরক্ষা' কর্মসূচির আয়োজন করছে উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সরসঙ্ঘচালক মোহন ভাগবতকে আমন্ত্রণ জানিয়েছেন উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত। মোহন ভাগবতকে আমন্ত্রণ চিঠি পাঠিয়েছেন রাউত।

সেই চিঠিতে আবার অযোধ্যার রাম মন্দিরে গয়না আত্মসাতের অভিযোগের প্রসঙ্গ উল্লেখ করেছেন সঞ্জয় রাউত। রাজ্যসভার সাংসদ তথা শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবতকে চিঠি লিখে ১৮ জুলাই নাগপুরে আয়োজিত দলের ‘রামরক্ষা’ কর্মসূচিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। ওই চিঠিতে তিনি অযোধ্যার রাম মন্দিরে গয়না আত্মসাতের অভিযোগের প্রসঙ্গ উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, এই ঘটনায় হিন্দুদের ধর্মীয় বিশ্বাস ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, ভগবান রামের পবিত্রতা রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিবসেনা (ইউবিটি) রাজ্যজুড়ে এই কর্মসূচি শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande