রুদ্রপ্রয়াগে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল ট্রাক, মৃত্যু দু'জনের
রুদ্রপ্রয়াগ, ১৭ জুলাই (হি.স.): উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি ট্রাক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু''জনের। পুলিশ জানিয়েছে, রুদ্রপ্রয়াগের তারসালি-ফাটা সড়কে একটি ট্রাক খাদে পড়ে গেলে দু''জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খ
রুদ্রপ্রয়াগে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল ট্রাক, মৃত্যু দু'জনের


রুদ্রপ্রয়াগ, ১৭ জুলাই (হি.স.): উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি ট্রাক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের। পুলিশ জানিয়েছে, রুদ্রপ্রয়াগের তারসালি-ফাটা সড়কে একটি ট্রাক খাদে পড়ে গেলে দু'জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়ে, সাব-ইন্সপেক্টর আশিস ডিমরির নেতৃত্বে সোনপ্রয়াগ থেকে এসডিআরএফ-এর একটি উদ্ধারকারী দলকে প্রয়োজনীয় সরঞ্জাম-সহ দুর্ঘটনাস্থলে পাঠানো হয়।

সেখানে এসডিআরএফ, জেলা পুলিশ, দমকল বাহিনী এবং এনডিআরএফ-এর যৌথ উদ্যোগে উদ্ধারকাজ চালানো হয়। রোপ রেসকিউ বা দড়ির সাহায্যে উদ্ধারকাজের কৌশল ব্যবহার করে এসডিআরএফ দলটি প্রায় ১০০ মিটার নিচে খাদে নেমে দুর্ঘটনাকবলিত ট্রাকটির কাছে পৌঁছয়। সেখান থেকে দু'জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande