হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেন সুস্থিত বিকাশের নজির হিসেবে গণ্য হবে : অশ্বিনী বৈষ্ণব
জিন্দ, ১৭ জুলাই (হি.স.): হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেন সুস্থিত বিকাশের নজির হিসেবে গণ্য হবে, জোর দিয়ে বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুক্রবার হরিয়ানার জিন্দে গ্রিন হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পরি
অশ্বিনী বৈষ্ণব


জিন্দ, ১৭ জুলাই (হি.স.): হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেন সুস্থিত বিকাশের নজির হিসেবে গণ্য হবে, জোর দিয়ে বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুক্রবার হরিয়ানার জিন্দে গ্রিন হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পরিচ্ছন্ন শক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে নির্মিত ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেন সুস্থিত বিকাশ এবং বিশ্বমানের রেল পরিকাঠামোর নজির হিসেবে গণ্য হবে। তিনি বলেন, এই প্রযুক্তি আগামী দিনে নৌ-পরিবহণ, খনি থেকে খনিজ পদার্থ উত্তোলন-সহ বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো যাবে।

ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রা শুরুর পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, আজ একটি ঐতিহাসিক দিন, যখন দেশে হাইড্রোজেন প্রযুক্তি বিকাশে দেশের নেতৃত্বের কারণে আমরা একটি বিশাল প্রযুক্তিগত সাফল্য অর্জন করেছি। ভারত এখন সেই দেশগুলির মধ্যে অন্যতম, যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন তৈরির সম্পূর্ণ প্রযুক্তি রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande