সাশ্রয়ী চিকিৎসার লক্ষ্যে আরও এক ধাপ, কলকাতা ও পূর্ব বর্ধমানে খুলল ‘জেনেরিকার্ট মেডিসিন স্টোর’
কলকাতা, ১৮ জুলাই (হি.স.): দামে সাশ্রয়ী এবং গুণগত মানসম্পন্ন ওষুধ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জেনেরিক ওষুধ ব্যবহারে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ আরও এক ধাপ এগোল। কলকাতা ও পূর্ব বর্ধমান জেলায় শনিবার ''জেনেরিকার্ট মেডিসিন স্টোর''-এর দুটি নতুন শাখা
নব দিগন্ত। খুলল


কলকাতা, ১৮ জুলাই (হি.স.): দামে সাশ্রয়ী এবং গুণগত মানসম্পন্ন ওষুধ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জেনেরিক ওষুধ ব্যবহারে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ আরও এক ধাপ এগোল। কলকাতা ও পূর্ব বর্ধমান জেলায় শনিবার 'জেনেরিকার্ট মেডিসিন স্টোর'-এর দুটি নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী ভারতীয় জনওষুধ প্রকল্পের পাশাপাশি জেনেরিক ওষুধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসার ব্যয় কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

​প্রসঙ্গগত, কলকাতার হাজরা রোডে ন্যাশনাল হাইস্কুলের বিপরীতে ‘হেলদি ফ্যামিলি জেনেরিকার্ট মেডিসিন স্টোর’-এর উদ্বোধন করেন বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্সের সভাপতি তথা চলচ্চিত্র প্রযোজক ফিরদাউসুল হাসান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা-পরিচালক শ্রীপাদ কোলহাটকর, সলিম সাইয়্যাদ, প্রধান কার্যনির্বাহী আধিকারিক (সিইও) শরদ ঝুনঝুনওয়ালা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রেয়স চিটনিস ও আঞ্চলিক প্রধান পার্থ সেনগুপ্ত।

​একই দিনে পূর্ব বর্ধমানের কেশবগঞ্জ চটি, জি টি রোডে ‘শ্রী মা জেনেরিকার্ট মেডিসিন স্টোর’-এরও উদ্বোধন হয়েছে।

​স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত, জেনেরিক ওষুধের গুণগত মান ব্র্যান্ডেড ওষুধের সমতুল্য হলেও দাম তুলনায় অনেক কম। ফলে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের চিকিৎসার খরচ অনেকটাই কমানো সম্ভব। কেন্দ্রের লক্ষ্য, কম খরচে গুণগত মানসম্পন্ন ওষুধের প্রাপ্যতা সুনিশ্চিত করে সকলের জন্য সাশ্রয়ী স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করে তোলা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande