বিশিষ্ট শারীরবিদ্যা অধ্যাপিকা যুথিকা কোলি'র প্রয়াণে শোকের ছায়া নামে চিকিৎসা ও বৈজ্ঞানিক মহলে
কলকাতা, ১৮ জুলাই হি. স.) : বিশিষ্ট শারীরবিদ অধ্যাপিকা জুথিকা কোলি''র প্রয়াণে শোকের ছায়া। শনিবার সকালে এই মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। প্রয়াত হলেন বিশিষ্ট শারীরবিদ, গবেষক এবং শিক্ষাবিদ অধ্যাপিকা জুথিকা কোলি। শনিবার, ১৮ জুলাই সকালে তাঁর মৃত্যু হয়
বিশিষ্ট শারীরবিদ্যা অধ্যাপিকা যুথিকা কোলি


কলকাতা, ১৮ জুলাই হি. স.) : বিশিষ্ট শারীরবিদ অধ্যাপিকা জুথিকা কোলি'র প্রয়াণে শোকের ছায়া।

শনিবার সকালে এই মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। প্রয়াত হলেন বিশিষ্ট শারীরবিদ, গবেষক এবং শিক্ষাবিদ অধ্যাপিকা জুথিকা কোলি। শনিবার, ১৮ জুলাই সকালে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর প্রয়াণে শোকের ছায়া নামে রাজ্যে। পশ্চিমবঙ্গ তথা দেশের চিকিৎসা ও বৈজ্ঞানিক মহলেও।

উল্লেখ্য, দীর্ঘ কয়েক দশক ধরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের শারীরবিদ্যা বিভাগের অধ্যাপিকা হিসেবে কর্মরত ছিলেন তিনি। কঠোর একাডেমিক মানদণ্ড, নিষ্ঠা এবং ছাত্রছাত্রীদের প্রতি অকৃত্রিম দায়বদ্ধতার জন্য তিনি বিশেষভাবে সম্মানিত ছিলেন। সেইসঙ্গে গবেষণার পাশাপাশি বহু গবেষককে পিএইচডি-র পথে সফলভাবে পথনির্দেশ করেছেন। তাঁর ছাত্রছাত্রীরা আজ দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা ও শারীরবিদ্যা গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এছাড়াও গবেষণাক্ষেত্রেও অধ্যাপিকা কোলির অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। ইলেক্ট্রোফিজিওলজি, হৃদ্যন্ত্রের ব্যথা-অনুভূতির (কার্ডিয়াক নোসিসেপশন) প্রক্রিয়া, ভিসেরাল রিসেপ্টর ও অটোনমিক রিফ্লেক্স, এবং নিকোটিনের হৃদ্রোগজনিত প্রভাব নিয়ে তাঁর গবেষণা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছাড়িয়ে ‘ফিজিওলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া’-র (পিএসআই) আজীবন সদস্য ও প্রাক্তন পদাধিকারী হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশে শারীরবিদ্যা গবেষণার প্রসার এবং বৈজ্ঞানিক চর্চাকে এগিয়ে নিয়ে যেতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে সহকর্মী, প্রাক্তন ছাত্রছাত্রী এবং গবেষক মহল গভীর শোক প্রকাশ করেছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande