
কলকাতা, ১৮ জুলাই (হি.স.): ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো শুক্রবার বিশ্বকাপকে সফল বলে আখ্যা দিয়েছেন। তিনি এই আয়োজনে ভূমিকার জন্য আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন এবং বলেন, এই টুর্নামেন্ট বিশ্বের সকল প্রান্তের মানুষকে একত্রিত করার লক্ষ্য অর্জন করেছে।
ইনফান্তিনো দর্শকপূর্ণ স্টেডিয়াম এবং বিপুল টেলিভিশন রেটিং-এর মতো নানা পরিসংখ্যানকে প্রমাণ হিসেবে তুলে ধরেন যে, সবচেয়ে বড় বিশ্বকাপটি প্রত্যাশা পূরণ করেছে, আর ট্রাম্প সম্মতিসূচক মাথা নাড়লেন।
শুক্রবার নিউইয়র্কে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ইনফান্তিনো বলেন, “আমেরিকান স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে, প্রেসিডেন্ট সাহেব। আমরা বিশ্বকে একতাবদ্ধ করেছি।”
ট্রাম্প ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে ইনফান্তিনো এবং আন্তর্জাতিক ফুটবল তারকাদের জন্য একটি সংবর্ধনার আয়োজন করেন। রবিবার আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের বিজয়ীকে ট্রাম্প যে স্বর্ণের ট্রফিটি প্রদান করার পরিকল্পনা করেছেন, সেটির পাশে দাঁড়িয়ে ট্রাম্প ও ইনফান্তিনো বক্তব্য রাখেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি