বিডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর মাসকট ও থিম সঙ উন্মোচন মনসুখ এবং হিমন্তবিশ্বের
নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.) : বিডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরুর আর মাত্র ৩০ দিন বাকি। এ উপলক্ষ্যে আজ শনিবার নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিযোগিতার মাসকট ‘পিকো’ এবং থিম সঙ উন্মোচন করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ ম
মাসকট ও থিম সঙ উন্মোচনী অনুষ্ঠানে মনসুখ মাণ্ডব্য এবং হিমন্তবিশ্ব শর্মা


মাসকট ও থিম সঙ উন্মোচনী মঞ্চে অন্যরা


নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.) : বিডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরুর আর মাত্র ৩০ দিন বাকি। এ উপলক্ষ্যে আজ শনিবার নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিযোগিতার মাসকট ‘পিকো’ এবং থিম সঙ উন্মোচন করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য এবং ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (বিএআই)-র সভাপতি তথা অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আগামী ১৭ থেকে ২৩ আগস্ট পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা। পুরুষ ও মহিলা একক, পুরুষ ও মহিলা দ্বৈত এবং মিশ্র দ্বৈত, এই পাঁচটি বিভাগে ৫০টির বেশি দেশের ৪০০-রও বেশি খেলোয়াড় অংশগ্রহণ করবেন।

উন্মোচিত থিম সঙ-এ ভারতের ১৬ সদস্যের গোটা দলকে একসঙ্গে তুলে ধরা হয়েছে। ভিডিওতে ছিলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকজয়ী পিভি সিন্ধু, লক্ষ্য সেন, সাত্বিকসাইরাজ রাঙ্কি রেড্ডি, চিরাগ শেট্টি সহ দেশের শীর্ষ ব্যাডমিন্টন তারকারা।

ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া মনে করে, এই থিম সহ ভারতীয় ব্যাডমিন্টনের আত্মবিশ্বাস, স্বপ্ন এবং সাফল্যের বার্তা তুলে ধরার পাশাপাশি দর্শকদের মধ্যে প্রতিযোগিতা ঘিরে উৎসাহ আরও বাড়িয়ে তুলবে।

অন্যদিকে, প্রতিযোগিতার সরকারি মাসকট ‘পিকো’ ভারতের জাতীয় পাখি ময়ূর থেকে অনুপ্রাণিত। ময়ূরের নকশার সঙ্গে শাটলককের বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি এই মাসকট আগামী দিনে দেশজুড়ে ব্যাডমিন্টনপ্রেমীদের সঙ্গে সংযোগ স্থাপনের বিভিন্ন প্রচারাভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশ দফতরের প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষ (সাই)-এর ডিরেক্টর জেনারেল হরিরঞ্জন রাও, বিএআই-এর সাধারণ সম্পাদক সঞ্জয় মিশ্র, প্রাক্তন জাতীয় কোচ পুল্লেলা গোপীচাঁদ এবং ব্যাডমিন্টন জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি।

অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজনের সুযোগপ্রাপ্তি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারতের ক্রমবর্ধমান মর্যাদা এবং বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতিরই প্রতিফলন।

ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সভাপতি ড. হিমন্তবিশ্ব শর্মা বলেন, ১৭ বছর পর আবারও ভারতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আয়োজন দেশের ক্রীড়া ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এই প্রতিযোগিতা শুধু ভারতের ব্যাডমিন্টনের অগ্রগতিই তুলে ধরবে না, নতুন প্রজন্মের খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করবে এবং আরও বেশি মানুষকে এই খেলার প্রতি আকৃষ্ট করবে।

ভারতের আশা, এবারও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকজয়ী পিভি সিন্ধুকে ঘিরেই। তিনি ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে পদক জিতে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে নামবেন। পাশাপাশি লক্ষ্য সেন, সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি, আয়ুষ শেট্টি, উন্নতি হুডা এবং গায়ত্রী গোপীচাঁদ-ত্রিসা জলি জুটির দিকেও থাকবে ভারতীয় সমর্থকদের বিশেষ নজর।

বিএআই-এর সাধারণ সম্পাদক সঞ্জয় মিশ্র বলেন, ‘পিকো’ মাসকট এবং চ্যাম্পিয়নশিপের অ্যান্থেম সব বয়সের ব্যাডমিন্টনপ্রেমীদের সঙ্গে আবেগের বন্ধন গড়ে তুলবে এবং ২০০৯ সালের পর প্রথমবার দেশের মাটিতে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপকে ঘিরে উন্মাদনা আরও বাড়িয়ে তুলবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande