ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলা, মৃত্যু বেড়ে ২,২৯৫
কারাকাস, ২ জুলাই (হি.স.): সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে ভেনেজুয়েলা। ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,২৯৫। এখনও বহু মানুষ নিখোঁজ, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যা
জোরালো তীব্রতার ভূমিকম্প ভেনেজুয়েলায়, ভেঙে পড়ল ঘর-বাড়ি


কারাকাস, ২ জুলাই (হি.স.): সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে ভেনেজুয়েলা। ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,২৯৫। এখনও বহু মানুষ নিখোঁজ, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, গত ২৪ জুন দেশে অনুভূত হওয়া দু'টি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,২৯৫-এ পৌঁছেছে, আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১১,২৬৭ ।

রদ্রিগেজ বলেন, “বর্তমানে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১২,৮৪১ হিসেবে গণনা করছি।” তিনি বলেন, ৪,০০০ জনেরও বেশি আন্তর্জাতিক ও দেশীয় উদ্ধারকর্মী এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ৬,৪৬১ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, ২৫টি অস্থায়ী ক্যাম্প চালু রয়েছে—যার মধ্যে লা গুয়াইরায় ১৩টি, কারাকাসে আটটি, মিরান্দায় দু'টি, কারাবোবোতে একটি এবং ইয়ারাকুয়ে একটি ক্যাম্প চালু।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande