এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফের উড়ান চালু করল পশ্চিম এশিয়ার সমস্ত গন্তব্যে
কলকাতা, ২ জুলাই (হি. স.) : পশ্চিম এশিয়ার সব গন্তব্যে ফের উড়ান চালু করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সংস্থার তরফে জানানো হয়েছে, ২ জুলাই থেকে কোঝিকোড়–সালালাহ ও ধাপে ধাপে কুয়েতগামী পরিষেবা পুনরায় চালু হওয়ায় পশ্চিম এশিয়ার ১৩টি গন্তব্যেই তাদের বিম
একনজরে বিমান পরিষেবার হাহ হকিকত


কলকাতা, ২ জুলাই (হি. স.) : পশ্চিম এশিয়ার সব গন্তব্যে ফের উড়ান চালু করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সংস্থার তরফে জানানো হয়েছে, ২ জুলাই থেকে কোঝিকোড়–সালালাহ ও ধাপে ধাপে কুয়েতগামী পরিষেবা পুনরায় চালু হওয়ায় পশ্চিম এশিয়ার ১৩টি গন্তব্যেই তাদের বিমান পরিষেবা স্বাভাবিক হয়েছে।

সুতরাং ২ জুলাই থেকে সপ্তাহে দু’দিন কোঝিকোড়–সালালাহ রুটে বিমান চলবে। ৩ জুলাই থেকে কোঝিকোড়–কুয়েত রুটে প্রথমে সপ্তাহে একটি করে উড়ান চালু হচ্ছে, যা ৫ জুলাই থেকে বেড়ে সপ্তাহে তিনটি হবে। একই ভাবে ৪ জুলাই থেকে বেঙ্গালুরু–কুয়েত রুটে পরিষেবা শুরু হচ্ছে। ৭ জুলাই থেকে ওই রুটেও সপ্তাহে তিনটি উড়ান চালানো হবে। কুয়েতগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সব বিমানই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল–৪ থেকে ওঠানামা করবে।

এছাড়া আগামীকাল অর্থাৎ ৩ জুলাই থেকে মাসকাট–মাঙ্গালুরু পরিষেবাও পুনরায় চালু হচ্ছে। বর্তমানে মাসকাট থেকে ভারতের সাতটি শহরে সপ্তাহে প্রায় ৪০টি উড়ান পরিচালনা করছে সংস্থাটি। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দাবি, ভারত ও পশ্চিম এশিয়ার মধ্যে এখন তাদের সাপ্তাহিক উড়ানের সংখ্যা প্রায় ৭৮০। উল্লেখ্য, অতি সম্প্রতি নভি মুম্বই–আবু ধাবি, গুয়াহাটি–আবু ধাবি, গুয়াহাটি–দুবাই, বেঙ্গালুরু–ফুকেট এবং পুনে–অমৃতসর রুটেও নতুন পরিষেবা চালু করেছে সংস্থাটি। এর ফলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উড়ান সংযোগ আরও জোরদার হবে বলে আশা কর্তৃপক্ষের।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande