কেইনের জোড়া গোলে কঙ্গোর বিরুদ্ধে ইংল্যান্ডের জয়
কলকাতা, ২ জুলাই (হি.স.): আটলান্টার মার্সিডিজ-বেন্স স্টেডিয়ামে বুধবার রাতে শেষ বত্রিশের ম্যাচটি কঙ্গোর বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে ইংল্যান্ড। পুরো ম্যাচে প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে, গোলের জন্য ১৬টি শট নিয়ে চেষ্টা করে সাতটি লক্ষ্যে রাখতে পারে ইংল্
কেইনের জোড়া গোলে  ইংল্যান্ডের জয়


কলকাতা, ২ জুলাই (হি.স.): আটলান্টার মার্সিডিজ-বেন্স স্টেডিয়ামে বুধবার রাতে শেষ বত্রিশের ম্যাচটি কঙ্গোর বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে ইংল্যান্ড।

পুরো ম্যাচে প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে, গোলের জন্য ১৬টি শট নিয়ে চেষ্টা করে সাতটি লক্ষ্যে রাখতে পারে ইংল্যান্ড। আর প্রথমবার ডিআর কঙ্গো নামে বিশ্বকাপে সুযোগ পাওয়া দলটির সাত শটের দুটি ছিল লক্ষ্যে।

বিশ্ব মঞ্চে প্রথমবার নকআউটে সুযোগ পেয়ে, মাঠে নেমেই স্বপ্নের শুরু পেয়ে যায় ডিআর কঙ্গো। সপ্তম মিনিটে ডান দিক থেকে শচেল বিম্বার ক্রস ডি-বক্সে ফাঁকায় পেয়ে, জোরাল শটে কাছের পোস্ট ঘেঁষে লক্ষ্যভেদ করেন সিপিঙ্গা। কঙ্গো এক শূন্য গোলে এগিয়ে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে একের পর এক আক্রমণ করতে থাকে ইংল্যান্ড। সময় গড়ানোর সঙ্গে আরও মরিয়া হয়ে উঠতে থাকে তারা। সুযোগও পাচ্ছিল দলটি, কিন্তু সাফল্য মিলছিল না।

ডিআর কঙ্গোর জমাট রক্ষণ আর এমপাসির মজবুত দেয়ালে কেইন-বেলিংহ্যামদের সব প্রচেষ্টা ব্যর্থ হচ্ছিল, আর ডাগআউটে কোচ টমাস টুখেলের চোখে-মুখে অস্থিরতা বাড়ছিল।

অবশেষে, ৭৫ মিনিটে এমপাসির প্রাচীরে ফাটল ধরাতে পারে ইংল্যান্ড। বাঁ দিক থেকে গর্ডনের ক্রস ছয় গজ বক্সে পেয়ে, হেডে সমতা টানেন কেইন।

নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে চমৎকার এক গোলে ব্যবধান গড়ে দেন কেইন।

চলতি আসরে পাঁচটি-সহ বিশ্বকাপে কেইনের মোট গোল হলো ১৩টি। জাতীয় দলের হয়ে ১১৮ ম্যাচে তার গোল হলো ৮৪টি।

বিশ্বকাপের নকআউট পর্বে তার গোল হলো পাঁচটি, ছাড়িয়ে গেলেন জিওফ হার্স্টকে (৪)। এই তালিকায় কেইনের সামনে এখন কেবল গ্যারি লিনেকার (৬)।

এই আসরেই গ্রুপ পর্বে তিনটি গোল করার পথে, লিনেকারকে (১০) ছাড়িয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হন কেইন।

কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ড খেলবে মেক্সিকোর বিপক্ষে। মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে ম্যাচটি হবে আগামী সোমবার সকালে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande