
কলকাতা, ২ জুলাই (হি. স.) : কলকাতা ফুটবল লিগে দ্বিতীয় দিনে চতুর্থ ডিভিশনের খেলায় একটি অমীমাংসিত। যাদবপুর অগ্রগামী ও চৈতালি সঙ্ঘের খেলা গোলশূন্য ভাবে শেষ হয়েছে। কলকাতা রেঞ্জার্স ক্লাব ১-০ গোলে উত্তরপাড়া স্পোর্টিং ক্লাবের কাছে হারে। নিবেদিতা ক্লাব ২-০ গোলের ব্যবধানে হারে এদিন অরোরা আ্যথলেটিক আ্যসোসিয়েশনের কাছে। বৃহস্পতিবারের তিনটি খেলায় ২-১ গোলের ব্যবধানে হেরেছে - বার্নপুর ইউনাইটেড ক্লাব। এই খেলায় বিপরীত দল কলকাতা জিমখানা জয়ী। এদিকে, বেনিয়াপুকুর ইনস্টিটিউট ২-১ ব্যবধানে জিতল। ডায়নমিক কালীঘাট ফ্রেন্ডস ক্লাব হারল। অন্যদিকে, ইন্টারন্যাশনাল ক্লাব ২-১ গোলের ব্যবধানে আর টি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দিয়েছে। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল আ্যসোসিয়েশনের তরফেও এক বিবৃতিতে সবিস্তারেই তা জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত