চীনা অনুপ্রবেশের অভিযোগ নাকচ অরুণাচলের রাজ্যসভার সদস্য তাগাক, মাঠ পর্যায়ে যাচাইয়ের ঘোষণা
ইটানগর, ২ জুলাই (হি.স.) : ভারত-চীন সীমান্ত বরাবর কথিত চীনা অনুপ্রবেশ সংক্রান্ত অভিযোগগুলো নাকচ করেছেন অরুণাচল প্রদেশ থেকে সদ্যনিৰ্বাচিত রাজ্যসভার সদস্য তাই তাগাক। আজ বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের হোলঙ্গিতে দোনি পোলো বিমানবন্দরে অবতরণ করেন বিনা প্র
অরুণাচল প্রদেশের হোলঙ্গিতে দোনি পোলো বিমানবন্দরে সাংসদ তাই তাগাক


ইটানগর, ২ জুলাই (হি.স.) : ভারত-চীন সীমান্ত বরাবর কথিত চীনা অনুপ্রবেশ সংক্রান্ত অভিযোগগুলো নাকচ করেছেন অরুণাচল প্রদেশ থেকে সদ্যনিৰ্বাচিত রাজ্যসভার সদস্য তাই তাগাক।

আজ বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের হোলঙ্গিতে দোনি পোলো বিমানবন্দরে অবতরণ করেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রাজ্যসভার সদস্য তাই তাগাক। বিমানবন্দরে তাঁকে উষ্ণ স্বাগত জানান বিভিন্ন জেলার শতাধিক বিজেপি কার্যকর্তা, তাই ওয়েলফেয়ার সোসাইটির সদস্য এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা তাঁকে ফুল ও মালা দিয়ে স্বাগত জানান।

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ তাগাক বলেন, তাঁর কার্যকালের মূল ভিত্তি হবে সততা ও স্বচ্ছতা। বিশেষ করে রাজ্যসভা সাংসদ স্থানীয় এলাকা উন্নয়ন তহবিল ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখবেন তিনি। সাংসদ জানান, তাঁর অগ্রাধিকার হবে অরুণাচল প্রদেশের প্রতিটি প্রান্তে উন্নয়নমূলক কাজ ন্যায্য ও জবাবদিহিমূলকভাবে পৌঁছে দেওয়া।

ভারত-চীন সীমান্ত বরাবর কথিত চীনা অনুপ্রবেশ সংক্রান্ত এক রিপোৰ্টের বিষয়ে এক জিজ্ঞাসার জবাবে তিনি অভিযোগগুলোকে নাকচ করে দেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সীমান্ত এবং ম্যাকমোহন লাইন নিয়ে ভারত ও চীনের ভিন্ন ধারণার জন্যই এ ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়।’ তিনি বলেন, ‘ভারতের এক ইঞ্চি জমি কাউকে দখল করতে হতে দেওয়া হবে না, এটা আমাদের অঙ্গীকার।’

সাংসদ জানান, বর্ষা মরশুমের পর সরকার একটি দল গঠন করবে। দলটি মাঠ পর্যায়ে পরিস্থিতি যাচাই করে ভৌগোলিক মানচিত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতে রিপোর্ট মূল্যায়ন করবে। যাচাই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হবে। ভারতের অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande