
নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.) : তাঁরা কমিশনকে দাবি করেছেন যে তাঁরাই প্রকৃত তৃণমূল কংগ্রেস। দলের কেন্দ্রীয় কমিটি, সংসদীয় দল, বিধায়ক দল, জেলার স্তরের অধিকাংশ সংগঠন তাঁদের সঙ্গেই রয়েছে। বৃহস্পতিবার
মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদেরর সঙ্গে দেখা করার পর এ কথা বলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা বিদ্রোহী তৃণমূলীদের 'দলনায়ক' ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
'তিনি দাবি করেন, লিখিতভাবে আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবির বিস্তারিত তথ্য জমা দিয়েছি। ওঁরা ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন। খুব শীঘ্রই এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।' এদিন দিল্লিতে নির্বাচন কমিশনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন।
আসলে তৃণমূল কংগ্রেস দলটি কার, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। আর এমন পরিস্থিতিতেই ঋতব্রতর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ১০ জন বিধায়কের একটি প্রতিনিধি দল আজ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই দাবি করেন।
তিনি বলেন, '২২ জুন তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশনে হয়। আমরা কার্যকরী কমিটির পুনর্গঠনের বিষয়েও কমিশনকে জানিয়েছি। ২৩ জুনই আমরা নির্বাচন কমিশনকে এই তথ্য দিয়েছিলাম। সেই সময়ই কমিশনের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলাম। আজ সেই সময় পাওয়া গিয়েছে।'
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত