তৃণমূলের আসল-নকল নিয়ে সৌগত-সাগরিকার তোপ ঋতব্রতকে
নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.) : নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে বৈঠক করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। এই বৈঠককে ‘বেআইনি এবং অসাংবিধানিক’ বলে মন্তব্য করল মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। ত
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়


নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.) : নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে বৈঠক করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। এই বৈঠককে ‘বেআইনি এবং অসাংবিধানিক’ বলে মন্তব্য করল মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির।

তাদের অভিযোগ, অমিত শাহের কথাতেই ‘নিয়ম-বহির্ভূত’ ভাবে ঋতব্রতদের ডেকেছিল কমিশন। শাহের বিরুদ্ধে দল ভাঙানোর রাজনীতির অভিযোগ তুলে তার সঙ্গে এই বৈঠককে মিলিয়ে দেখতে চেয়েছে ‘কালীঘাট তৃণমূল’। এ প্রসঙ্গে টেনে আনা হয়েছে রামমন্দিরে অনুদান চুরি নিয়ে বিতর্ককেও।

ঋতব্রত, সন্দীপন সাহা-সহ মোট ১০ জন বিধায়কের জ্ঞানেশ-সাক্ষাতের পরেই দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন মমতার শিবিরের দুই সাংসদ সৌগত রায় (লোকসভা) এবং সাগরিকা ঘোষ (রাজ্যসভা)।

সৌগতবাবুর অভিযোগ, জ্ঞানেশের মাধ্যমে শাহ-ই এখন কমিশন চালান। ঋতব্রতদের সঙ্গে কমিশনের বৈঠকও হয়েছে তাঁর কথাতেই।

প্রবীণ তৃণমূল সাংসদ বলেন, ‘অমিত শাহ দল ভাঙানোর খেলায় মেতেছেন। রামমন্দিরের টাকাও নিয়ে নিয়েছে। ওই টাকাতেই তো দল ভাঙানোর খেলা চলছে।’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande