আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবসে সাংবাদিকদের সম্মান জানাল মোহনবাগান
কলকাতা, ২ জুলাই (হি. স.) : আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার ক্রীড়া সাংবাদিক, আলোকচিত্রী ও সম্প্রচারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানিয়ে বিশেষ বার্তা প্রকাশ করল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। ক্লাবের পক্ষ থেকে এদিন জানানো হয
মোহনবাগান ক্লাবের উদ্যোগেই সম্মান প্রদান


কলকাতা, ২ জুলাই (হি. স.) : আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার ক্রীড়া সাংবাদিক, আলোকচিত্রী ও সম্প্রচারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানিয়ে বিশেষ বার্তা প্রকাশ করল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। ক্লাবের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে যে, মাঠের লড়াই যেমন ইতিহাস রচনা করে, তেমন সেই ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।এক বার্তায় উল্লেখ করা হয়েছে, প্রতিটি স্মরণীয় ক্রীড়া মুহূর্তের নেপথ্যে থাকে এমন এক গল্প, যা সাংবাদিকদের কলম, ক্যামেরা এবং সম্প্রচারের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে। খেলার ফলাফলের গণ্ডি ছাড়িয়ে আবেগ, সংগ্রাম, সাফল্য ও ঐতিহ্যের ধারাবাহিক নথিভুক্তকরণে তাঁদের ভূমিকা অনস্বীকার্য। সেই অক্লান্ত নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবসে সকল ক্রীড়া সাংবাদিক, চিত্রসাংবাদিক ও সম্প্রচারকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছে শতাব্দী প্রাচীন ঐতিহাসিক ক্লাব।

মোহনবাগানের মতে, সংবাদমাধ্যমই খেলাধুলার প্রকৃত স্পন্দনকে লক্ষ লক্ষ সমর্থকের কাছে পৌঁছে দেয় এবং ক্রীড়ার ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লাবের এই বার্তা ইতিমধ্যেই সমর্থক মহলে প্রশংসিত হয়েছে। ক্রীড়া ও সাংবাদিকতার পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার অঙ্গীকারও ফুটে উঠেছে এই শুভেচ্ছাবার্তায়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande