ডিমা হাসাওয়ের হাতিখালিতে সড়ক দুর্ঘটনা, হত দুই তরতাজা যুবক
হাফলং (অসম), ২০ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত লাংটিং থানাধীন হাতিখালির মাতলাংপাই এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তরতাজা দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহত দুই যুবককে হাতিখালির কামাথিপুর এলাকার বাসিন্দা মোহি
হাসপাতালে সড়ক দুর্ঘটনায় শায়িত দুই যুবকের মৃতদেহ, পাশে অভিভাবকরা


হাফলং (অসম), ২০ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত লাংটিং থানাধীন হাতিখালির মাতলাংপাই এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তরতাজা দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহত দুই যুবককে হাতিখালির কামাথিপুর এলাকার বাসিন্দা মোহিত ওয়ারিসা এবং লাংরডিসা এলাকার বিশাল লাংথাসা বলে শনাক্ত করা হয়েছে।

আজ সোমবার লাংটিং থানার পুলিশ জানিয়েছে, রবিবার রাতে দুই যুবক একটি মোটরবাইকে করে হাতিখালি থেকে লামডিঙের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, দুই মোটর বাইকের আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

দুর্ঘটনার পর তাঁদের লামডিং সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন। হৃদয়বিদারক এই দুর্ঘটনায় সমগ্র হাতিখালি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande