অভিষেককে বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার অনুমতি দিল না হাই কোর্ট
কলকাতা, ২০ জুলাই (হি.স.): চোখের চিকিৎসা করানোর জন্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সাফ জানাল, রক্ষাকবচের মেয়াদ বাড়লেও এখনই বিদেশ যেতে পারবেন না অভিষেক। এসএ
অভিষেককে বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার অনুমতি দিল না হাই কোর্ট


কলকাতা, ২০ জুলাই (হি.স.): চোখের চিকিৎসা করানোর জন্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সাফ জানাল, রক্ষাকবচের মেয়াদ বাড়লেও এখনই বিদেশ যেতে পারবেন না অভিষেক। এসএসকেএম হাসপাতালে তাঁকে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন বিচারপতি। প্রয়োজনে এসএসকেএম-এ অভিষেকের চোখের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দেবেন বলেও জানান বিচারপতি।

বিধানসভা নির্বাচনের প্রচারে তৎকালীন অবিভক্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপির উদ্দেশে 'ডিজে' বাজানোর হুঁশিয়ারি দিয়েছিলেন| সেই মন্তব্য সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে তাঁর আইনজীবী আইনি রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর দাবি জানান। সেই আবেদন মেনে আগামী ৬ অক্টোবর পর্যন্ত তা বাড়ানো হয়। কিন্তু শর্ত দিয়েছে হাই কোর্ট। আগামী ২৯ জুলাই চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই আবেদন মঞ্জুর করেননি বিচারপতি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande