“বাংলার মানুষের মনে একটাই প্রশ্ন বারবার ফিরে আসছে!”, ২১শে নিয়ে মন্তব্য অগ্নিমিত্রার
কলকাতা, ২০ জুলাই (হি.স.): “আবারও ২১ জুলাইয়ের আগে বাংলার মানুষের মনে একটাই প্রশ্ন বারবার ফিরে আসছে!” এই মন্তব্য করে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল লিখেছেন, “শহীদদের প্রতি শ্রদ্ধা অটুট থাকুক। তাঁদের পরিবারের প্রতি সম্মান থাকুক। আর বাংলার মানুষ জান
অগ্নিমিত্রা পাল


কলকাতা, ২০ জুলাই (হি.স.): “আবারও ২১ জুলাইয়ের আগে বাংলার মানুষের মনে একটাই প্রশ্ন বারবার ফিরে আসছে!” এই মন্তব্য করে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল লিখেছেন, “শহীদদের প্রতি শ্রদ্ধা অটুট থাকুক। তাঁদের পরিবারের প্রতি সম্মান থাকুক। আর বাংলার মানুষ জানুক সম্পূর্ণ সত্য।”

সোমবার সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনার তদন্তে কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন যদি তদন্ত শেষ করে থাকে, তাহলে তার রিপোর্ট এত বছর প্রকাশ করা হয়নি কেন? বাংলার মানুষের কাছ থেকে সত্য আড়ালে রাখা হল কেন?

আগামীকাল আবার শহীদদের স্মরণ করা হবে। তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। কিন্তু সেই সঙ্গে এই প্রশ্নের উত্তরও তো বাংলার মানুষের জানার অধিকার রয়েছে—তদন্ত কমিশনের রিপোর্ট এতদিন প্রকাশ্যে এল না কেন?

২১ জুলাই পালনের আগে কিছু প্রশ্নের উত্তর দেওয়া অবশ্যই দরকার। কারণ গণতন্ত্রে সাধারণ মানুষের প্রশ্নের জবাব দেওয়াটা অত্যন্ত জরুরী।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande