চাঁপদানিতে গান্ধীমূর্তির একাংশ ভাঙার অভিযোগ
হুগলি, ২০ জুলাই (হি.স.): রাতের অন্ধকারে মহাত্মা গান্ধীর মূর্তির একাংশ ভাঙচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ভদ্রেশ্বর থানা এলাকার চাঁপদানি পুরসভার অন্তর্গত পলতাঘাটে। মূর্তির ডান হাত ও হাতে থাকা লাঠিটি ভেঙে দেওয়া হয়ে
চাঁপদানিতে গান্ধীমূর্তির একাংশ ভাঙার অভিযোগ


হুগলি, ২০ জুলাই (হি.স.): রাতের অন্ধকারে মহাত্মা গান্ধীর মূর্তির একাংশ ভাঙচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ভদ্রেশ্বর থানা এলাকার চাঁপদানি পুরসভার অন্তর্গত পলতাঘাটে। মূর্তির ডান হাত ও হাতে থাকা লাঠিটি ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

সোমবার স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে পলতাঘাট এলাকায় স্থাপিত মহাত্মা গান্ধীর মূর্তিটির একাংশ ভেঙে দেয় দুষ্কৃতী। সোমবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বিষয়টি। তাঁরা দেখেন, মূর্তির ডান হাত এবং হাতে থাকা লাঠিটি ভাঙা। ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় পুরসভার স্থানীয় কাউন্সিলরকে। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন কাউন্সিলর। এরপর তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande