
দক্ষিণ ২৪ পরগনা, ২০ জুলাই (হি.স.) : “ডায়মন্ডের কোনো কোনো নেতা এদের নিয়ে ঘর করার ধান্দা করছেন। ভুল করছেন। যারা আমাদের কর্মীদের উপর অত্যাচার করেছে,তাদের কোনো ক্ষমা নেই। আইনের শাস্তি তাদের পেতেই হবে।” সোমবার সামাজিক মাধ্যমে এই ভাষায় সতর্কতা দিলেন ডায়মন্ডহারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি।
এদিন তিনি একটি ছবি-সহ এই সঙ্গে লিখেছেন, “ভাইপোর আর এক সাগরেদ শামীম আহমেদ মোল্লা। বর্তমানে মগরা হাট পশ্চিমের বিধায়ক। দল বল নিয়ে, স্রোতের পোলের কাছে, নাড্ডা জীর কনভয়ে, গত ১০ ই ডিসেম্বর,২০২০ হামলা করে। শামীমের সাথে থাকা, মুখগুলো চিনে রাখুন। এই মাল গুলোই, বিজেপিতে ঢুকে, বিজেপির কর্মীদের কোণঠাসা করবে। একই সাথে, একজন দুজন বিজেপিতে ঢুকে, বাকি তৃণমূলের অত্যাচারী মাল গুলোকে, বান্ডিল নিয়ে এলাকায় ঢোকানো ও নিরাপত্তার ব্যবস্থা করবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত