
কলকাতা ২০ জুলাই (হি. স.) : শ্রীশ্রী মা সারদা দেবীর তিরোধান দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফেসবুক পেজে সোমবার তিনি লিখেছেন যে - শ্রীশ্রী মা সারদা দেবীর তিরোধান দিবসে আমার শত কোটি প্রণাম। প্রসঙ্গত, সারদা দেবী উনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী ও সাধন সঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্ঘ জননী। ভক্তগণ তাঁকে শ্রীশ্রীমা নামে অভিহিত করে থাকেন। রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য। প্রসঙ্গত, বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামেই সারদা দেবীর জন্ম। মাত্র ছয় বছর বয়সে শ্রী রামকৃষ্ণের সহিত তার বিবাহ হয়। তবে, কৈশোরের উপান্তে উপনীত হওয়ার পূর্বে তিনি স্বামীর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পান নি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত