শ্রাবণ মাসের প্রথম সোমবারে মহাদেবের চরণে প্রণাম ও ভক্তদের শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ২০ জুলাই (হি. স.) : শ্রাবণ মাসের প্রথম দিনেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে তিনি লিখেছেন যে - আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, বাবা মহাদেবের চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করি। সকল ভক্তদ
শ্রাবণ মাসের প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর শুভকামনা


কলকাতা, ২০ জুলাই (হি. স.) : শ্রাবণ মাসের প্রথম দিনেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে তিনি লিখেছেন যে - আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, বাবা মহাদেবের চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করি। সকল ভক্তদের শুভকামনা জানাই। বাবা ভোলা নাথ সকলের মঙ্গল করুন এই প্রার্থনা করি।

​উল্লেখ্য, শ্রাবণ হল ভগবান শিবকে উৎসর্গীকৃত হিন্দুদের পবিত্র মাস। যা উপবাস, প্রার্থনা এবং আধ্যাত্মিক অনুশীলনের জন্য আদর্শ। প্রসঙ্গত, উত্তর ভারতে আঞ্চলিকভাবেই তা পালন করা হয়ে থাকে। শ্রাবণ পূর্ণিমন্ত পঞ্জিকা অনুযায়ী পালিত হয় (পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত)। দক্ষিণ ভারত এবং মহারাষ্ট্রে তা অমাবস্যা পঞ্জিকা অনুসরণ করে (অমাবস্যা থেকে অমাবস্যা পর্যন্ত), তাই তারিখ সামান্য ভিন্ন হতে পারে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande