১৯৯৩ সালের ২১ জুলাইয়ের গুলি চালানোর ঘটনার রিপোর্ট নিয়ে টানটান উত্তেজনা
কলকাতা, ২০ জুলাই (হি. স. ) : মঙ্গলবার ২১ জুলাই, তার ঠিক আগেই বিধানসভায় বড় ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের গুলি চালানোর ঘটনার তদন্তে প্রয়াত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ আজই বিধানসভায়
বিধানসভায় শুভেন্দু অধিকারী


কলকাতা, ২০ জুলাই (হি. স. ) : মঙ্গলবার ২১ জুলাই, তার ঠিক আগেই বিধানসভায় বড় ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের গুলি চালানোর ঘটনার তদন্তে প্রয়াত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ আজই বিধানসভায় পেশ করবেন মুখ্যমন্ত্রী।

এদিন বিধানসভার অধিবেশনের শুরুতেই মুখ্যমন্ত্রী অধ্যক্ষের কাছে আবেদন করে বলেন, তিনি আজ বিকেলে কিছুটা সময় চাইছেন, যাতে তাঁকে সেই সময় দেওয়া হয়। শুভেন্দু অধিকারী বিরোধী বেঞ্চের দিকে তাকিয়ে আরও বলেন, আপনারা কাল ২১ জুলাইয়ের শহিদ দিবস পালন করবেন, কিন্তু আপনাদের সরকারের তৈরি করা কমিশনের রিপোর্ট আপনারা প্রকাশ করেননি।

২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাই কলকাতায় যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে পুলিশের গুলি চালানোর ঘটনার তদন্তে কমিটি গঠন করেছিলেন। যার নেতৃত্বে ছিলেন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়।

রিপোর্টে কী সুপারিশ করা হয়েছিল, তা জানতে সবাই উৎসুক। তাই সময় যত এগোচ্ছে, বাড়ছে কৌতূহল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande