(আপডেট) শ্রাবণের প্রথম সোমবারে শৈবতীর্থে পূজার্চনা, ভক্তদের ভিড়ে জমজমাট তারকেশ্বর-বক্রেশ্বর
কলকাতা, ২০ জুলাই (হি.স.): শ্রাবণ মাসের প্রথম সোমবারে পশ্চিমবঙ্গে সমস্ত শৈবতীর্থে ঢল নামল ভক্তদের। পবিত্র এই দিনে অসংখ্য ভক্ত মহাদেব শিবের পূজার্চনা করেন। ‘বম বম ভোলে’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা তারকেশ্বর। শ্রাবণের প্রথম সোমবার মানেই ভক্তের ঢল। আর
শ্রাবণের প্রথম সোমবারে শৈবতীর্থে পূজার্চনা, ভক্তদের ভিড়ে জমজমাট তারকেশ্বর


কলকাতা, ২০ জুলাই (হি.স.): শ্রাবণ মাসের প্রথম সোমবারে পশ্চিমবঙ্গে সমস্ত শৈবতীর্থে ঢল নামল ভক্তদের। পবিত্র এই দিনে অসংখ্য ভক্ত মহাদেব শিবের পূজার্চনা করেন। ‘বম বম ভোলে’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা তারকেশ্বর। শ্রাবণের প্রথম সোমবার মানেই ভক্তের ঢল। আর সেই ঢল এবার রেকর্ড ছুঁয়েছে। ভোর রাত থেকেই লক্ষ ভক্তের পা পড়েছে তারকেশ্বরে। শেওড়াফুলি, বৈদ্যবাটী-সহ গঙ্গার বিভিন্ন ঘাট থেকে ঘটে জল ভরে বাঁক কাঁধে জল নিয়ে পায়ে হেঁটে আসছেন বাবার ভক্তরা।

শুধু তারকেশ্বর নয়, রাজ্যের অন্যান্য শৈবতীর্থেও এদিন শিবভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে। শ্রাবণের প্রথম সোমবারে উত্তরবঙ্গের বিখ্যাত শৈবতীর্থ জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে পুণ্যার্থীদের ঢল নামে। পুণ্যার্থীদের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিন ভোর থেকে মন্দিরে ভগবান শিবের পুজো দেন ভক্তরা। বক্রেশ্বরে বাবা বক্রনাথের মন্দিরেও নামে ভক্তদের ঢল|

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande