
কলকাতা, ২০ জুলাই (হি.স.): দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ২২- ২৩ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। হতে পারে দু- এক জেলায় ভারী বৃষ্টিপাত।
সোমবার আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের পাঁচ জেলায় ঝড়বৃষ্টি নামছে, হলুদ সতর্কতা জারি হয়। আগামী দু-এক ঘণ্টায় বজ্র বিদ্যুৎ-সহ মাঝারি থেকে তীব্র বৃষ্টির সতর্কতা কমপক্ষে ১০ জেলায়। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় জেলায় হলুদ সতর্কতা জারি। ঝড়বৃষ্টির আশঙ্কা বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
মেঘলা আকাশ, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। ২১ জুলাই থেকে ২৩ জুলাই বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার ছিল অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গে বৃষ্টি ক্রমশ বাড়বে। বজ্র বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের হলুদ সর্তকতা। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত