দিল্লির সঙ্গে এরাজ্যের যোগাযোগের ক্ষেত্রে হিন্দির ব্যবহার বাড়বে, জানালেন মুখ্যমন্ত্রী
কলকাতা, ২০ জুলাই (হি.স.) : আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাধ্যতামূলক হচ্ছে বাংলা ভাষা। সোমবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন। এই সঙ্গে তিনি স্পষ্ট করেন, রাজ্যের অভ্যন্তরীণ সমস্ত কাজ বাংলায় হলেও, ভা
বিধানসভায় শুভেন্দু অধিকারী


কলকাতা, ২০ জুলাই (হি.স.) : আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাধ্যতামূলক হচ্ছে বাংলা ভাষা। সোমবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন। এই সঙ্গে তিনি স্পষ্ট করেন, রাজ্যের অভ্যন্তরীণ সমস্ত কাজ বাংলায় হলেও, ভারত সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগের ক্ষেত্রে দ্বিমুখী নীতি নেওয়া হবে। সে ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হবে রাজভাষায় (হিন্দি)। অর্থাৎ, দিল্লির সঙ্গে যোগাযোগেরণণ ক্ষেত্রে হিন্দি ব্যবহার করা হতে পারে।

তিনি জানিয়েছেন, এখন থেকে চিঠিপত্র, সরকারি বিজ্ঞপ্তি, অফিস অর্ডার-সহ রাজ্যের অভ্যন্তরীণ সমস্ত প্রশাসনিক কর্মকাণ্ডে বাংলা ভাষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এ ব্যাপারে তাঁকে দেওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বিশেষ চিঠি সোমবার বিধানসভায় পড়ে শোনান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande