পুঞ্চে ধসে ৭ জনের মৃত্যু
পুঞ্চ, ২০ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় টানা কয়েকদিনের প্রবল বর্ষণে বিপর্যয় ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে। সোমবার পুঞ্চের লোরান গ্রামের এক পাহাড়ি এলাকায় নতুন করে একটি ধসের ঘটনা ঘটে। এতে মাটির তৈরি একটি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়ে| তাতে একই পর
পুঞ্চে ধসে ৭ জনের মৃত্যু


পুঞ্চ, ২০ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় টানা কয়েকদিনের প্রবল বর্ষণে বিপর্যয় ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে। সোমবার পুঞ্চের লোরান গ্রামের এক পাহাড়ি এলাকায় নতুন করে একটি ধসের ঘটনা ঘটে। এতে মাটির তৈরি একটি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়ে| তাতে একই পরিবারের চার মহিলা-সহ মোট ৭ জন নিহত হয়েছেন।

সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত থেকেই পুঞ্চ জেলাজুড়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির কারণে সোমবার লোরানের উঁচু পাহাড়ি এলাকায় আচমকাই ধস নামে| তাতে সেখানে থাকা একটি মাটির বাড়ি ভেঙে যায়| ওই বাড়ির চার মহিলা-সহ মোট ৭ জন নিহত হয়েছেন। উল্লেখ্য, এখনও পর্যন্ত সেখানে বন্যা ও ধসে মোট ১৫ জন মারা গেছেন এবং ৬ জন নিখোঁজ রয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande