
উত্তর ২৪ পরগনা, ২০ জুলাই (হি.স.) : সম্পর্কের ভয়ঙ্কর পরিণতি দেখল কলকাতা। নিউটাউন চন্ডিবেড়িয়ায় একত্রবাসে একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য, সঙ্গে থাকা যুবককেও রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে নিউটাউন থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিগত চারমাস ধরে নিউটাউনের একটি ফ্ল্যাটে সহবাস করছিলেন দু’জনে। সেখান থেকে উদ্ধার হয় তরুণীর ঝুলন্ত দেহ। নাম তৃষা সাহা (২৫)। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় সঙ্গী সৌভিক রায়ের দেহ। সে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন।
যুবতীর মৃত্যুর কারণ এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়, যদিও প্রাথমিক তদন্তে অনুমান ঝামেলার কারণে এই ঘটনা হতে পারে। মহিলা শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের প্রাথমিক অনুমান, সম্পর্কে অশান্তির কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে। তরুণীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা পুলিশের পক্ষ থেকে তাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, দেখা হচ্ছে মারধর করে তৃষাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে কিনা। এমনকি আত্মহত্যার চেষ্টা করেছেন কিনা সৌভিক, তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত