২১শের সভাস্থল ঘুরে দেখে অভিযোগ মমতার
কলকাতা, ২০ জুলাই (হি.স.): “যাঁরা দূরদূরান্ত থেকে কলকাতার সভায় যোগ দিতে আসছেন, তাঁদের থাকার জায়গাও দেওয়া হচ্ছে না”! সোমবার এমনই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলের পর তারামণ্ডলের একুশের সভাস্থল ঘুরে দেখলেন নেত্রী। তাঁদের সভা, মিছিল করতে দেওয়া
২১শের সভাস্থল ঘুরে দেখে অভিযোগ মমতার


কলকাতা, ২০ জুলাই (হি.স.): “যাঁরা দূরদূরান্ত থেকে কলকাতার সভায় যোগ দিতে আসছেন, তাঁদের থাকার জায়গাও দেওয়া হচ্ছে না”! সোমবার এমনই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলের পর তারামণ্ডলের একুশের সভাস্থল ঘুরে দেখলেন নেত্রী। তাঁদের সভা, মিছিল করতে দেওয়া হচ্ছে না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল রবীন্দ্রসদনের কাছে বিড়লা তারামণ্ডলের সামনে শহিদ দিবস পালনের অনুমতি পেয়েছে। আদালতের নির্দেশ মেনে নিয়েছে কালীঘাট। মঞ্চ ও অন্যান্য প্রস্তুতির কাজ প্রায় শেষ।

সোমবার দুপুর থেকে মুষলধারায় বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টিতে মঞ্চের কাঠের পাটাতন ভিজে একসা। বিকেলের পর সভাস্থল ঘুরে দেখতে তারামণ্ডল চত্বরে গেলেন মমতা। তাঁর সঙ্গে কালীঘাট পন্থী অন্যান্য নেতারাও থাকেন। সমস্ত বিষয় খতিয়ে দেখেন নেত্রী। দোলা, কুণালদের সঙ্গে কথাও বলেন মমতা।

পাশাপাশি অভিযোগও ছুড়ে দেন। ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে তাঁদের কর্মী-নেতাদের সভা-মিছিল করতে দেওয়া হচ্ছে না! কর্মী-সমর্থকরা যারা আসবেন, তাঁদের থাকার জায়গা দেওয়া হচ্ছে না! এদিন সেই অভিযোগ করেছেন মমতা। শুধু তাই নয়, সভায় যোগ দেওয়ার জন্য প্রাণের টানে কর্মীরা আসছেন, জোর গলায় সেই বার্তা

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande