শ্রাবণের প্রথম সোমবারে শিবের জল আনতে গিয়ে সুবর্ণরেখায় তলিয়ে মৃত্যু নাবালিকার
ঝাড়গ্রাম, ২০ জুলাই (হি. স.) : শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে সুবর্ণরেখা নদী থেকে জল আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল এক নাবালিকা। মৃতার নাম প্রিয়াঙ্কা রায় (১৬)। তিনি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার কাঠুয়াপা
তলিয়ে গেলো


ঝাড়গ্রাম, ২০ জুলাই (হি. স.) : শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে সুবর্ণরেখা নদী থেকে জল আনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল এক নাবালিকা। মৃতার নাম প্রিয়াঙ্কা রায় (১৬)। তিনি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার কাঠুয়াপাল গ্রামের বাসিন্দা এবং রগড়া হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে কাঠুয়াপাল বালি খাদান সংলগ্ন সুবর্ণরেখা নদী থেকে জল সংগ্রহ করার সময় হঠাৎ গভীর জলে তলিয়ে যান প্রিয়াঙ্কা। ঘটনাটি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। পরে সিভিল ডিফেন্সের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। উদ্ধার করে তাঁকে দ্রুত ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।স্থানীয়দের একাংশের অভিযোগ, নদীতে অবৈধ বালি খাদানের জেরে তৈরি হওয়া গভীর গর্তেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শ্রাবণের পবিত্র দিনে ধর্মীয় আচার পালনের উদ্দেশ্যে গিয়ে এক কিশোরীর অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande