
কলকাতা, ২০ জুলাই (হি স): উত্তরবঙ্গে মঙ্গলবারও বৃষ্টি চলবে। তবে বুধবার থেকে ভারী বৃষ্টিপাত হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। ঝাড়খণ্ড ও বিহারে অবস্থান। এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর পশ্চিমবঙ্গ ও সাগরে পৌঁছেছে। এটি ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। মৌসুমি অক্ষরেখা রাঁচির পর সাগরদ্বীপের ওপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আবহবিদরা জানান, রাজ্যের ওপর দিয়ে একটি অক্ষরেখা যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোসাগর পর্যন্ত। ঝাড়খন্ড এবং বিহারে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যা ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত। এই দুই এর প্রভাবে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে এক দুই জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। বাকি জেলায় মাঝারি বৃষ্টি হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত