পিএসসির মাধ্যমে পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ করা হবে: দিলীপ ঘোষ
কলকাতা, ২০ জুলাই (হি. স.): পশ্চিমবঙ্গে পঞ্চায়েতগুলিতে কর্মী সংকট মেটাতে ১১ হাজার পদে নিয়োগের প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সোমবার জানিয়েছেন, এখন থেকে পঞ্চায়েত দফতরে নিয়োগ রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর মাধ্যমে
দিলীপ ঘোষ


কলকাতা, ২০ জুলাই (হি. স.): পশ্চিমবঙ্গে পঞ্চায়েতগুলিতে কর্মী সংকট মেটাতে ১১ হাজার পদে নিয়োগের প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সোমবার জানিয়েছেন, এখন থেকে পঞ্চায়েত দফতরে নিয়োগ রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে করা হবে।

বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, কর্মী সংকটের কারণে পঞ্চায়েতের কাজ ব্যাহত হচ্ছে। বিষয়টি বিবেচনা করে চলতি বছরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, এতদিন পঞ্চায়েত আইন অনুযায়ী জেলা স্তরে নিয়োগ হতো, কিন্তু এবার সেই ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। যেহেতু পাবলিক সার্ভিস কমিশন একটি স্বায়ত্তশাসিত সংস্থা, তাই পঞ্চায়েতের নিয়োগের দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়ার আগে আইনে সংশোধনী আনা প্রয়োজন। এর জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও ডিসেম্বরে শুরু করা হবে।

দিলীপ ঘোষ বলেন, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী এক লাখ কর্মসংস্থানের আশ্বাস দিয়েছিলেন। পঞ্চায়েত দফতরের এই নিয়োগ প্রক্রিয়া সেই দিশাতেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

উল্লেখ্য, রাজ্যের বহু পঞ্চায়েত এলাকায় প্রশাসনিক ও কর্মী সংকটের কারণে উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে। অনেক পঞ্চায়েত বোর্ড ভেঙে গেছে এবং বেশ কিছু জায়গায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। নির্বাচিত প্রতিনিধির অনুপস্থিতি ও কর্মীদের অভাবে একাধিক প্রকল্পের কাজ থমকে রয়েছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই পঞ্চায়েত দফতরে বিপুল সংখ্যক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande